
ধুপছায়া ডেস্ক
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম চূড়ান্ত করেছেন বলে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপি। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে এসব ফর্ম সংগ্রহ করেন।