1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধুপছায়া ডেস্ক
​আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
​রবিবার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক জোটবদ্ধ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
​সংবাদ ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য ও রাজনীতির সুস্থধারা ফিরিয়ে আনার লক্ষ্যেই ১১ দলীয় জোটের পক্ষ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে। দেশের সার্বিক কল্যাণ বিচারে অলি আহমদকেই রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করেছে আমাদের জোট।”
​এর আগে শনিবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় দলটি।
​সংসদে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির আসন সংখ্যা ২৪৭ এবং রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন হয় ১৭৫ ভোট। সংখ্যাগরিষ্ঠতার সমীকরণে বিএনপির জয় সুনিশ্চিত হওয়া সত্ত্বেও প্রার্থী দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনানুমোদনে সরকারকে ছেড়ে না দিয়ে গণতান্ত্রিক অধিকার চর্চার স্বার্থেই তাদের জোট প্রার্থী চূড়ান্ত করেছে।
​উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর আবদুর রহমান বিশ্বাস ও বদরুল হায়দার চৌধুরীর মধ্যকার প্রতিযোগিতার পর এই প্রথম আবার রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যদের ভোটে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা দেখার সম্ভাবনা তৈরি হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park