
ঢাকা প্রতিনিধি -সুমন
রাজধানীর মিরপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ৮টায় মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত প্রধান ঈদ জামাতে তিনি অংশ নেন।
নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। ডা. শফিকুর রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ার লক্ষে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ব্যক্তিগত হিংসা-বিদ্বেষ এবং বিভেদ ভুলে দেশ ও জাতির স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুন্দর ও শান্তিপূর্ণ ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে জনগণের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।দুনিয়ার পাশাপাশি আখিরাতের কল্যাণে জীবন পরিচালনা করা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি এই জামাতে অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।