1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীর কা/রাদণ্ড

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

উজ্জ্বল মুন্সি,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মাম/লা দায়েরের অভিযোগে শাহিনূর বেগম নামে এক বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এ দণ্ড দেন।

আদালত সূত্রে জানা গেছে, মোসা. শাহিনূর বেগম বাদী হয়ে দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬-এর (২য় ভাগ) ধারায় সি আর ১৫১৪/২৬ নং মামলা বিজ্ঞ আদালতে দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মামলার বিষয়ে তার মৌখিক বক্তব্য ও দাখিল করা কাগজ পত্র পর্যালোচনা করেন।

পরে বিজ্ঞ আদালত বাদীর মানীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের জবানবন্দির সঙ্গে বাদীর দেওয়া বক্তব্যে অসামঞ্জস্য পাওয়া যায়। আদালতের পর্যবেক্ষণে বাদীর দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।

অতপর মিথ্যা মামলা দায়েরের অপ/রাধ আমলে নিয়ে আদালত পেনাল কোড এর ২১১ ধারায় বাদী শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারা/দণ্ড প্রদান করেন ।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরকারীদের জন্য এটি একটি কঠোর বার্তা।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park