1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর শিক্ষামন্ত্রী

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

‎
‎
‎শহিদুল্লাহ্ আল আজাদ. বিশেষ প্রতিনিধিঃ
‎
‎ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মডেল অনুসরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা উচ্চস্তরে নিয়ে যেতে চাই। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাখাত থেকে সাত হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে।
‎
‎ তিনি আজ (সোমবার) যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
‎
‎ শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি নিজেকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে চান। এজন্য বিরোধী দলীয় সাংসদদের তাঁর বিরুদ্ধে জাতীয় সংসদে নোটিশ দিতে আহবান জানান।
‎
‎শিক্ষকদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষা ব্যবস্থায় সময়ের অপচয় রোধ, ডিজিটালি নকল বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরানোসহ বিভিন্ন বিষয়ে নতুন শিক্ষানীতি চালুর উদ্যোগ নিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, শিক্ষকদের সকল ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। আপনি নিজ গুণে নিজের ইচ্ছায় শিক্ষকতা পেশায় এসেছেন। আপনাদের কাজ হলো মানবতার জন্য মানব সম্পদ তৈরি, কর্মদক্ষ জাতি তৈরি ও সামাজিক উন্নয়নের জন্য দেশকে প্রগতিশীল করা।
‎
‎ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। এতে স্বাগত বক্তৃতা করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম।
‎
‎ সভায় যশোর শিক্ষা বোর্ড, খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পাঁচশতাধিক কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park