
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২ হাজার ৫ পিস ইয়া/বাসহ দুই চিহ্নিত মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) ভোররাতে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ‘বিএম লাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রে/প্তার করা হয়।
গ্রেপ্তা/রকৃতরা হলেন— উপজেলার গুলিসাখালী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০) ও এস্কেন্দার আলী হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকাগামী বিএম লাইন পরিবহনের ওই বাসটিতে অভিযান পরিচালনা করে। এ সময় বাসে থাকা দুই যাত্রীর আচরণ স/ন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আ/টক করে। পরে তাদের দেহ তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৫ পিস ইয়া/বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশি তদন্তে জানা গেছে, গ্রে/প্তারকৃত মঞ্জু ও শিপন পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও, এটি ছিল তাদের মূলত একটি ছদ্মবেশ। এই পেশার আড়ালে তারা দীর্ঘদিন ধরে বড় বড় মাদ/কের চালান আনা-নেওয়া এবং মা/দক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তা/রকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় আগেরও একাধিক মা/দকের মা/মলা রয়েছে। উদ্ধারকৃত ইয়া/বার চালানের বিষয়ে তাদের বিরুদ্ধে মা/দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মা/মলা দায়ের করা হয়েছে। মা/দক নির্মূলে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।