
উজ্জ্বল মুন্সি, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম চলাকালে আদালতের উদ্দেশে অ/শ্লীল ভাষায় কটুক্তি করার দায়ে রনি খান নামে একজনকে দুই মাসের সশ্রম কা/রাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারী ট্রায়াল) পরিচালনার মাধ্যমে এ দণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর জিআর ১৪১/২৬ (তাল) মা/মলায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারার আসামি রনি খানকে জিআর ২৩২/২৬ (আম) মামলায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার মাম/লায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য দিন ধার্য ছিল।
নির্ধারিত দিনে আদালতের কার্যক্রম চলাকালে আ/সামিদের আদালতের ডকে উঠে শুনানির সময় আদালতকে উদ্দেশ করে রনি খান অ/শ্লীল ভাষায় কটুক্তি করেন বলে আদালত সূত্রে জানা গেছে।
বিষয়টি বিজ্ঞ আদালতের দৃষ্টিগোচর হলে বিচারক আসামিকে ওই কটুক্তি করেছেন কি না জানতে চান। জবাবে রনি খান কটুক্তি করার বিষয়টি স্বীকার করে দোষ স্বীকার করেন।
পরে আদালত বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারী ট্রায়াল) পরিচালনা করেন। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ২২৮ ধারায় আসামি রনি খা-কে দুই মাসের সশ্রম কারা/দণ্ড প্রদান করা হয়।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের বিচার কার্যক্রম চলাকালে এ ধরনের আচরণ বিচারিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুতর বিষয়। এ দণ্ড আদালতের মর্যাদা ও বিচার কার্যক্রমের শৃঙ্খলা রক্ষায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে এটি আদালতের কার্যক্রমে শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য কঠোর বার্তা দেবে।