1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাট জেলায় মা/দক, সন্ত্রা/স, চাঁ/দাবাজি, কিশোর গ্যা/ং ও উগ্র/বাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে আইজিপি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

।

বিশেষ প্রতিনিধি আকাশ পাল

আজ২৫ অক্টোবর সকাল ১০ ঘটিকায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)  মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার  মোঃ জামিরুল ইসলাম।

সমাবেশে আইজিপি মহোদয় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’এই দর্শনকে সামনে রেখে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপ/রাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, মা/দক নির্মূল, সড়ক দুর্ঘ/টনা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদ/কের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকের ভূমিকায় কাজ করতে হবে। আইজিপি মহোদয় আরও বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষকে কিভাবে সহজে ও দ্রুত সেবা প্রদান করা যায় পুলিশ স্টেশনগুলোতে সেই পদক্ষেপ গ্রহণের প্রয়াসে বাংলাদেশ পুলিশ অনেকদূর এগিয়েছে। তিনি বৈষ/ম্যহীন, মাদ/কমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ বাংলাদেশ এবং শান্তিপূর্ণ, বাসযোগ্য বাগেরহাট গড়ে তোলার প্রত্যয়ে কমিউনিটি পুলিশিংয়ের সকল সদস্যকে নিজ নিজ এলাকায় অপ/রাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানের জন্য মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাবেশ শেষে আইজিপি মহোদয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি মা/দকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপ/রাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

এর পূর্বে সকাল ০৯.৫০ ঘটিকায় বাগেরহাট পুলিশ লাইন্সে একটি চৌকস দল বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)  মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। আইজিপি মহোদয় গার্ড অব অনার গ্রহণ শেষে বৃক্ষ রোপন করেন।

উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাগেরহাট জেলার জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park