।
বিশেষ প্রতিনিধি আকাশ পাল
আজ২৫ অক্টোবর সকাল ১০ ঘটিকায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।
সমাবেশে আইজিপি মহোদয় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’এই দর্শনকে সামনে রেখে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপ/রাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, মা/দক নির্মূল, সড়ক দুর্ঘ/টনা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদ/কের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকের ভূমিকায় কাজ করতে হবে। আইজিপি মহোদয় আরও বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষকে কিভাবে সহজে ও দ্রুত সেবা প্রদান করা যায় পুলিশ স্টেশনগুলোতে সেই পদক্ষেপ গ্রহণের প্রয়াসে বাংলাদেশ পুলিশ অনেকদূর এগিয়েছে। তিনি বৈষ/ম্যহীন, মাদ/কমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ বাংলাদেশ এবং শান্তিপূর্ণ, বাসযোগ্য বাগেরহাট গড়ে তোলার প্রত্যয়ে কমিউনিটি পুলিশিংয়ের সকল সদস্যকে নিজ নিজ এলাকায় অপ/রাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানের জন্য মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাবেশ শেষে আইজিপি মহোদয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি মা/দকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপ/রাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
এর পূর্বে সকাল ০৯.৫০ ঘটিকায় বাগেরহাট পুলিশ লাইন্সে একটি চৌকস দল বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। আইজিপি মহোদয় গার্ড অব অনার গ্রহণ শেষে বৃক্ষ রোপন করেন।
উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাগেরহাট জেলার জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।