1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বরিশালে সোনালি আভায় ভরে উঠছে বোরো ক্ষেত, কৃষকের চোখে বাম্পার ফলনের স্বপ্ন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:

বরিশাল জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি-সবুজের ঢেউ। বৈশাখের হাওয়ায় দুলছে বোরো ধানের শীষ। মাঠে গেলে চোখে পড়বে দিগন্তজোড়া পাকা ধানের সমারোহ—ঠিক যেন সোনা রঙা চাদর বিছানো। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন তারা।

সরেজমিনে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির ধান এখন ‘দুধ আসা’ ও ‘পাকা’ পর্যায়ে রয়েছে। কৃষি বিভাগের পরামর্শ মেনে ব্রিধান-২৮, ব্রিধান-২৯ ও বিআর-২৬ জাতের ধান চাষ করেছেন বেশিরভাগ কৃষক। রোগ-বালাইয়ের আক্রমণ এবার তুলনামূলক কম।

সাতলা গ্রামের কৃষক মোঃ বাদশা হাওলাদার জানালেন, সময়মতো সার-পানি দিতে পেরেছি বলে এবার পোকা মাকরের আক্রমণও কম। আর কয়দিন পরই ধান কাটা শুরু করব ইনশাআল্লাহ । তবে দামটা ভালো পাইলে কষ্ট সার্থক হইবে।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল জেলায় বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সেচ সুবিধা এবং সঠিক পরিচর্যার কারণে এবার ফলন ভালো হয়েছে। তবে শেষ সময়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে কিছুটা শঙ্কা আছে। কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

বোরো ধানের ভালো ফলনের জন্য জমিতে সঠিক মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার জরুরি। অনেক কৃষক বোরো চাষের আগে আলু, সরিষা বা শিম জাতীয় শস্য চাষ করে নেন, এতে জমির উর্বরতা বাড়ে এবং বোরোর ফলন ৩০-৩৫% পর্যন্ত বাড়তে পারে।
ধান কাটার ভরা মৌসুমে শ্রমিকের মজুরি বেড়ে যায়।
বাজার দর: উৎপাদন খরচের তুলনায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে কৃষকরা উদ্বিগ্ন।
প্রাকৃতিক দুর্যোগ: কালবৈশাখীর হাত থেকে ফসল রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ।
স্থানীয় রাইস মিলগুলোও প্রস্তুতি নিচ্ছে নতুন ধান কেনার জন্য। বরিশাল জেলায় বেশ কিছু রাইস মিল সক্রিয় রয়েছে।
সব মিলিয়ে এ-অঞ্চলের কৃষকের মুখে এখন সোনালি হাসি। আবহাওয়া ভালো থাকলে আর কয়েক সপ্তাহের মধ্যেই গোলায় উঠবে নতুন বোরো ধান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park