1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বরগুনায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক: বিকাশে টাকা চেয়ে আত্মীয়স্বজনদের মেসেজ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, বরগুনা – বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মাইঠা এলাকার বাসিন্দা মো. আসাদুজ্জামান রাজুর ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা আইডিটি নিয়ন্ত্রণে নিয়ে তাঁর পরিচিত ও আত্মীয়স্বজনদের কাছে মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর মাধ্যমে টাকা দাবি করছে বলে জানা গেছে।
​এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ মোহসেনা মনি গতকাল (১৪ মার্চ, ২০২৬) বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেছেন। জিডি নম্বর- ৬১৯।
​জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ ভোর আনুমানিক ৪টার দিকে আসাদুজ্জামান রাজুর ব্যক্তিগত ফেসবুক আইডিটি (Asaduzzaman Bin Matiar) অজ্ঞাত হ্যাকারদের কবলে পড়ে। এরপর থেকেই হ্যাকাররা রাজুর ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা বিভিন্ন ব্যক্তি ও তাঁর আত্মীয়স্বজনদের ইনবক্সে একটি নির্দিষ্ট বিকাশ নম্বর (০১৮৫৮৫৪৫৯৫৫) পাঠিয়ে টাকা পাঠাতে বলছে।
​ভুক্তভোগী পরিবার আশঙ্কা করছে, হ্যাকাররা আইডিটি ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসাদুজ্জামান রাজুর সামাজিক সম্মানহানি করতে পারে।
​এ বিষয়ে বরগুনা সদর থানার ডিউটি অফিসার জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​পরিবারের পক্ষ থেকে রাজুর ফেসবুক বন্ধুদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য এবং ওই আইডি থেকে আসা যেকোনো বার্তায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park