1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ৭৪৫ কর্মকর্তা-কর্মচারীর পে-ফিক্সেশনের দাবি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীন ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’-এ মাঠ পর্যায়ে কর্মরত ৭৪৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকুরির শুরু থেকে পে-ফিক্সেশন (বেতন নির্ধারণ) করণের দাবি উঠেছে। প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম গতিশীল করা এবং কর্মকর্তা-কর্মচারীদের চাকুরিকালীন প্রাপ্য সুবিধাদি হালনাগাদ করার লক্ষ্যে দ্রুত এই প্রশাসনিক অনুমোদনের দাবি জানিয়েছেন মাঠ পর্যায়ের কর্মীরা।
​সম্প্রতি এই ৭৪৫ জন জনবলের চাকুরির শুরু থেকে ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কাল গণনা করে বিদ্যমান জাতীয় বেতন স্কেল অনুযায়ী পে-ফিক্সেশনের প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন প্রদানের জন্য ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি আনুষ্ঠানিক আবেদনপত্র পাঠানো হয়েছে।মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন ক্যাটাগরির মোট ৭৪৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকুরির ধারাবাহিকতা, অর্জিত ইনক্রিমেন্ট এবং বিদ্যমান বেতন স্কেলের বিধিমালা অনুসরণে এই পে-ফিক্সেশন প্রক্রিয়াটি সম্পন্ন করা অত্যন্ত আবশ্যক বলে দাবি জানান মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা ।

​মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতে, দীর্ঘ কর্মজীবনে সঠিক নিয়মে বেতন নির্ধারণ না হওয়ায় অনেকেই বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত এই পে-ফিক্সেশন সম্পন্ন হলে কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত হবে এবং তারা পূর্ণ উদ্যোমে সেবামূলক কাজ পরিচালনা করতে পারবেন। মাঠ পর্যায়ে নিয়োজিত এই বিপুল সংখ্যক জনবলের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park