
ধুপছায়া ডেক্স
নড়াইলের চাঞ্চল্যকর তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হ/ত্যার প্রধান আসা/মি ঘা/তক চালক সুজাত আলীকে গ্রে/ফ/তার করেছে র্যাব-৬। রোববার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া এলাকার কিসমত মাহমুদপুর থেকে তাকে আ/টক করা হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে নড়াইল-যশোর মহাসড়ক সংলগ্ন তানভীর ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর। স্টেশনে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষি/প্ত হয়ে সুজাত ও তার সহযোগী নাহিদকে প্রকাশ্যে ট্রাকচাপা দিয়ে হ/ত্যার হুমকি দেন।
রাত আনুমানিক ২টার দিকে ডিউটি শেষ করে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা ঘা/তক ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নাহিদ সরদার।
র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)-এর একটি চৌকস দল ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘা/তক চালকের অবস্থান শনাক্ত করা হয়। রোববার বিকেল ৪টা ৩৫ মিনিটে যশোরের বাঘারপাড়া থানাধীন কিসমত মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে সুজাত আলীকে গ্রে/ফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান:”গোপন সংবাদ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় আমরা হ/ত্যা মা/মলার প্রধান আ/সামিকে গ্রেফ/তার করেছি। এই হ/ত্যা/কাণ্ডের সঙ্গে অন্য কেউ বা কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
র্যাব জানায়, চাঞ্চল্যকর অপ/রা/ধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রে/ফ/তারকৃত আসা/মিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।