
প্রেস বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহি/ষ্কার করা হয়েছে। গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের অভ্যন্তরে স/ন্ত্রা/স, হানাহানি এবং র/ক্ত/পাতের ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শা/স্তি/মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি হাই কমান্ডের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে তারা হলেন:
১. মো: খোকা মিয়া সদস্য, ভালুকা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি এবং সাবেক সভাপতি, জামিরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি।
২.তোফায়েল আহমেদ রানা: সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী, জামিরদিয়া ইউনিয়নের ভালুকা নিবাসী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বহি/ষ্কৃতরা এখন থেকে দলের কোনো পর্যায়ের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না। দলের মধ্যে কোনো প্রকার বিশৃ/ঙ্খলা বা অপ/রাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে দলের কেন্দ্রীয় সূত্র জানিয়েছে।