
রাসেল মিয়া – ঢাকা প্রতিনিধি
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জ থেকে প্রথমবারের মতো উদ্ধার করা হয়েছে কলমের মতো দেখতে অত্যন্ত বি/প/জ্জনক ক্ষুদ্র আ/গ্নে/য়াস্ত্র, যা ‘পেনগান’ নামে পরিচিত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে এই চাঞ্চল্যকর অ/স্ত্র/টি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলের ওপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়ে এই অ/স্ত্রের সন্ধান পায় ডিবি। ওইদিন রাতে পার্ক এলাকায় অবস্থানকালে দু/র্বৃত্ত/রা তাকে লক্ষ্য করে গু/লি ছোড়ে। একটি গু/লি রাসেলের বুকের বাম পাশে লাগে। এই ঘটনায় কোতোয়ালি থানায় হ/ত্যা/চেষ্টা মা/মলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।
তদন্ত চলাকালীন সায়মন ও সোহেল (কাল্লু) নামে দুই সন্দেহভাজনকে গ্রে/প্তা/র করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কেরানীগঞ্জ থেকে এই ‘পেনগান’ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায় ৮০ হাজার টাকার বিনিময়ে অ/স্ত্র/টি সংগ্রহ করা হয়েছিল।
ডিবির কর্মকর্তাদের মতে, এই অ/স্ত্র/টি সাধারণ কলমের মতোই দেখতে হওয়ায় খুব সহজেই পকেট বা ব্যাগে লুকিয়ে রাখা যায়। সাধারণ তল্লাশির সময় এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি মূলত অত্যন্ত স্বল্প দূরত্ব থেকে নিখুঁতভাবে গু/লি চালানোর জন্য তৈরি একটি বিশেষ ধরনের ক্ষুদ্র আ/গ্নে/য়াস্ত্র।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম জানান:”উদ্ধার হওয়া এই পোর্টেবল অ/স্ত্র/টিতে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের সিল বা চিহ্ন নেই। আমাদের ধারণা, এটি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে অ/বৈধ পথে বাংলাদেশে এসেছে। এর আগে রাজধানীতে এই ধরনের অ/স্ত্র উদ্ধারের কোনো রেকর্ড নেই।”
ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম জানিয়েছেন, এই বি/প/জ্জনক অ/স্ত্র সরবরাহের সঙ্গে জড়িত মূল হোতাকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রে/প্তা/রে অভিযান চলছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এমন অ/স্ত্রের বিস্তার ঘটেছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।