1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

জ্বালানি তেলের দাম বাড়লো: লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধুপছায়া ডেস্ক
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই বর্ধিত দাম আগামীকাল ১৯ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন নির্ধারিত মূল্যে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কেরোসিনের দামও বৃদ্ধি পেয়ে ১১৫ টাকায় দাঁড়িয়েছে।
ডিজেল১০০ টাকা থেকে১১৫ টাকা দাম বৃদ্ধি১৫ টাকা |
অকটেন ১২০ টাকা থেকে১৪০ টাকা দাম বৃদ্ধি২০ টাকা |
পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা দাম বৃদ্ধি ১৯ টাকা কেরোসিন ১১২ টাকা থেকে১৩০ টাকাদাম বৃদ্ধি ১৮ টাকা
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (Brent Crude) দাম ব্যারেলপ্রতি ৯৬-৯৮ ডলারে স্থিতিশীল রয়েছে, যা গত এক বছরে প্রায় ৪০ শতাংশ বেশি। বৈশ্বিক এই সংকট সত্ত্বেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই সরকার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক দর বৃদ্ধির পরেও সরকার ভোক্তাদের ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছে। বর্তমানে জ্বালানির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park