1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান: আটক দুই শতাধিক, যাচাই করছে ডিএমপি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে দুই শতাধিক ব্যক্তিকে আ/টক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সেখানে গোপন বৈঠকের খবর পেয়ে এ অভিযান পরিচালিত হয়।
​ডিএমপি সূত্র জানায়, জাসদ কার্যালয়ে নি/ষিদ্ধ ঘো/ষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে গোপন বৈঠক করছেন এবং ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতেই তারা অভিযান চালান। তবে আটক হওয়া ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে থেকে এই অভিযান চালিয়েছে। তথ্য যাচাই শেষে অপ/রাধে সংশ্লিষ্টতা না থাকলে তাদের ছেড়ে দেওয়া হতে পারে, অন্যথায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
​অন্যদিকে, জাসদ নেতৃত্বের দাবি ভিন্ন। দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, সারাদেশে থেকে আসা প্রতিনিধিদের নিয়ে তাদের কার্যালয়ে নির্ধারিত প্রতিনিধি সভা চলছিল। সভা চলাকালে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে জাসদ নেতাকর্মীরা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ এসে অভিযান শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জাসদ কার্যালয়ে বিএনপি ও যুবদলের প্রবেশের দৃশ্য দেখা গেলেও ভিডিওটির সত্যতা ও ধারণের সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
​এদিকে ওই কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন। একই দিনে ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের ব্যানারে ককটেল বিস্ফো/রণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টার সময় পুলিশ আরও চারজনকে গ্রে/প্তার করেছে। জাসদ কার্যালয়ের ঘটনায় আট/ককৃতদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park