
নিজস্ব প্রতিবেদক – ঢাকা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ৫ জন কর্মকর্তার ২য় টাইম স্কেল প্রদানের আবেদন না মঞ্জুর করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ফাউন্ডেশনের অর্থ ও অডিট শাখা থেকে প্রকাশিত এক পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফাউন্ডেশনের আওতাধীন জামালপুর, ফরিদপুর, লালবাগ ও শৈলকুপা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ৫ জন কর্মকর্তা/কর্মচারী উচ্চতর গ্রেড বা ২য় টাইম স্কেল প্রাপ্তির জন্য আবেদন করেছিলেন। আবেদনকারী কর্মকর্তারা হলেন—মোসা: রেবেকা সুলতানা (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, জামালপুর)মো: মাহফুজুর রহমান (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, ফরিদপুর)
মো: নুরুজ্জামান (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, লালবাগ)
মো: আতিকুর রহমান (অকুপেশনাল থেরাপিস্ট, লালবাগ)
মো: শরিফুল ইসলাম (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, শৈলকুপা)
সরকারি বিধিমালা ও অর্থ বিভাগের পরিপত্রের আলোকে যাচাই-বাছাই শেষে এই আবেদনগুলো বাতিল করা হয়। পত্রে উল্লেখ করা হয়েছে যে:
১. সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিপূর্বে উচ্চতর গ্রেড বা সিলেকশন গ্রেড সুবিধা গ্রহণ করেছেন।
২. বিধি অনুযায়ী, প্রথম উচ্চতর গ্রেড প্রাপ্তির পরবর্তী ৬ বছর পূর্ণ হওয়ার পর ২য় উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রাপ্তির সুযোগ থাকে।
৩. আবেদনকারী ৫ জন কর্মকর্তা বিগত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে প্রথম টাইম স্কেল পেয়েছেন। ফলে এখনো তাদের ১ বছরও পূর্ণ হয়নি।
ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: রেজাউল কবির স্বাক্ষরিত এই পত্রে জানানো হয়েছে যে, প্রয়োজনীয় সময়সীমা (৬ বছর) পূর্ণ হওয়ার আগে ২য় টাইম স্কেলের জন্য আবেদন করার কোনো সুযোগ নেই। তাই আপাতত তাদের আবেদনগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট সকল কেন্দ্রের কর্মকর্তাদের অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।