
গোপালগঞ্জ প্রতিনিধি -ধুপছায়া
গোপালগঞ্জে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণসমূহ বিতরণ করেন গোপালগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ১৭টি হুইল চেয়ার, ০১টি ট্রাই সাইকেল এবং ০১টি হেয়ারিং এইড। এসব আধুনিক সহায়ক উপকরণ পাওয়ায় সুবিধাভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস, এম তারেক সুলতান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গোপালগঞ্জ-এর কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা: মোঃ আনিসুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপকরণ বিতরণকালে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, “সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে। এই সহায়ক উপকরণগুলো তাদের দৈনন্দিন চলাফেরা ও জীবনযাত্রাকে আরও সহজতর করবে।”