1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​খুলনায় আইজিপির সফরের দিনেই দুই স্থানে গু/লি, দক্ষিণ টুটপাড়ায় মুদি দোকানদার আহত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের খুলনা সফরের দিনেই নগরী ও জেলায় পৃথক দুটি গু/লির ঘটনা ঘটেছে। এর মধ্যে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়ায় দু/র্বৃত্তদের গু/লিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামের এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন।
​খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ধনঞ্জয় কুন্ডু ওই এলাকার শিবপদ কুন্ডু ও বিনা রানী কুন্ডুর ছেলে এবং গাছতলা মন্দির মোড় এলাকার মুদি দোকানদার।
​স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাছতলা মন্দিরের সামনে আসে। এ সময় তারা মুদি দোকানদার ধনঞ্জয় কুন্ডুকে লক্ষ্য করে এক রাউন্ড গু/লি ছোড়ে। গু/লিটি তাঁর পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশ জানায়, কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
​উল্লেখ্য, একই দিনে বেলা ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলায় সেনেরবাজার-মধুপুর সড়কে পারহাজীগ্রামের কাছে মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করেও গু/লি চালানোর ঘটনা ঘটে। এক দিনেই দুটি গু/লির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park