নিজস্ব প্রতিবেদক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের খুলনা সফরের দিনেই নগরী ও জেলায় পৃথক দুটি গু/লির ঘটনা ঘটেছে। এর মধ্যে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়ায় দু/র্বৃত্তদের গু/লিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামের এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন।
খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ধনঞ্জয় কুন্ডু ওই এলাকার শিবপদ কুন্ডু ও বিনা রানী কুন্ডুর ছেলে এবং গাছতলা মন্দির মোড় এলাকার মুদি দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাছতলা মন্দিরের সামনে আসে। এ সময় তারা মুদি দোকানদার ধনঞ্জয় কুন্ডুকে লক্ষ্য করে এক রাউন্ড গু/লি ছোড়ে। গু/লিটি তাঁর পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশ জানায়, কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, একই দিনে বেলা ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলায় সেনেরবাজার-মধুপুর সড়কে পারহাজীগ্রামের কাছে মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করেও গু/লি চালানোর ঘটনা ঘটে। এক দিনেই দুটি গু/লির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।