1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে গু/লি করে আহত করল দু/র্বৃত্তরা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি – খুলনা:
খুলনার তেরখাদায় মোটরসাইকেলে এসে এক যুবদল নেতাকে লক্ষ্য করে গু/লি চালিয়েছে দু/র্বৃত্তরা। এতে মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক স্থানীয় যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান পাশের পাঁজরে গু/লি লেগেছে।
​শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামের খান ব্রিকসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
​আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রামীম বিশ্বাস পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দু/র্বৃত্তরা পেছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গু/লি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গু/লি লাগে। পরে গু/লি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দু/র্বৃত্তরা।
​গু/লির শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রে/ফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
​তবে কী কারণে বা কী পূর্বশত্রুতার জেরে রামীম বিশ্বাসকে লক্ষ্য করে এই হাম/লার ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park