তেরখাদা প্রতিনিধি - খুলনা:
খুলনার তেরখাদায় মোটরসাইকেলে এসে এক যুবদল নেতাকে লক্ষ্য করে গু/লি চালিয়েছে দু/র্বৃত্তরা। এতে মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক স্থানীয় যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান পাশের পাঁজরে গু/লি লেগেছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামের খান ব্রিকসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রামীম বিশ্বাস পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দু/র্বৃত্তরা পেছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গু/লি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গু/লি লাগে। পরে গু/লি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দু/র্বৃত্তরা।
গু/লির শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রে/ফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
তবে কী কারণে বা কী পূর্বশত্রুতার জেরে রামীম বিশ্বাসকে লক্ষ্য করে এই হাম/লার ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।