1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​‘ক্লিন ও গ্রিন ঢাকা’ গড়তে ১২ দফা কর্মপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাসেল মিয়া- ঢাকা প্রতিনিধি
​রাজধানী ঢাকাকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১২ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এই মহাপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
​প্রধানমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে নগরীর সার্বিক উন্নয়নে কাজ চলছে। তিনি বলেন, “নাগরিক সচেতনতা বৃদ্ধি, মশক নিধন কার্যক্রম জোরদার এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে ঢাকাকে একটি বাসযোগ্য ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
​কর্মপরিকল্পনার মূল দিকগুলো:
​আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা: মাতুয়াইল ল্যান্ডফিলকে কোরিয়া-ভিত্তিক বিনিয়োগে একটি সমন্বিত সার্কুলার ইকোনমি ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সকল বর্জ্যকে ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্যে রূপান্তর করা হবে। এছাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোর আধুনিকায়ন ও সবুজায়নের কাজ চলছে।
​সবুজায়ন কর্মসূচি: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বন অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের সমন্বয়ে নগরীর রোড মিডিয়ান, ইউলুপ ও খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে ৪১ হাজার ৫৬৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মিরপুর এবং আব্দুল্লাহপুর-ফার্মগেট রুটের উড়ালপথের নিচের খালি জায়গায় নতুন করে বনায়ন করা হবে।
​বায়ু ও পরিবেশ দূষণ রোধ: ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর চারদিকের অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দূষণ কমাতে সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে।
​জলাশয় রক্ষা: ঢাকা ও আশপাশের নদী এবং খাল রক্ষায় শিল্পকারখানায় ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ২৪৮টি কারখানায় ইটিপি স্থাপন করা হয়েছে এবং এসবের মনিটরিংয়ে ক্যামেরা ব্যবহারের প্রক্রিয়া চলমান রয়েছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদসহ ১৯টি প্রধান খালের দূষণ উৎস চিহ্নিত করে তা রোধে কাজ করছে পরিবেশ অধিদপ্তর।
​প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অচিরেই ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
​উল্লেখ্য, বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই পরিকল্পনাগুলো তুলে ধরেন।

ছবি সংগ্রহীত

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park