1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

​ঢাকা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণে চরম অবহেলা ও গাফিলতির দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

​সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব অবহেলার কারণে উক্ত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

​এর আগে, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী তার গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে রাজধানীর হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, ধানমন্ডি এবং মানিক মিয়া এভিনিউসহ বিভিন্ন রুটের পরিচ্ছন্নতা কার্যক্রম নিজে ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে শহরের বেশ কিছু এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের গাফিলতি ও আবর্জনার স্তূপ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। নগরবাসীকে ঈদ পরবর্তী দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত রাখতে পরিচ্ছন্নতা কার্যকরের এই ব্যর্থতার দায়ে তিনি তাৎক্ষণিকভাবে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সরকারের এই কঠোর অবস্থানের পর দুই সিটির অন্যান্য জোনে বর্জ্য অপসারণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park