
নিজস্ব প্রতিবেদক – গাজীপুর। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যখন সোনালি ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন গাজীপুরের প্রান্তিক কৃষকরা, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী।
সম্প্রতি এলাকায় আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতার কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। এমন পরিস্থিতিতে অসহায় কৃষকদের সাহায্য করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজেই কাস্তে হাতে মাঠে নেমে পড়েন তিনি। হাঁটু সমান পানিতে নেমে ধান কেটে তা নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এই নেতা।
এ সময় মু. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকের মুখে হাসি না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। জামায়াতে ইসলামী কেবল ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকাই আমাদের রাজনীতির মূল আদর্শ। আমরা সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যেতে চাই।” নিজেদের সংসদ সদস্য প্রার্থীকে এভাবে মাঠে নেমে সরাসরি সাহায্য করতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় কৃষকরা। তারা জানান, বিপদের সময় নেতাদের শুধু আশ্বাস নয়, বরং এভাবে হাতে-কলমে কাজ করতে দেখাটা তাদের জন্য বড় পাওয়া।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ দিন ধরেই দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং সামাজিক কল্যাণে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গাজীপুর-৪ আসনে সালাহউদ্দিন আইয়ুবীর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার সাধারণ মানুষ।