1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কুমিল্লার ট্রেন দু/র্ঘ/টনা: ১২ প্রাণহানি, কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
​কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এক ভয়াবহ ট্রেন দু/র্ঘটনায় ১২ জন নি/হ/ত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ধাক্কা দিলে এই ম/র্মা/ন্তিক ঘটনা ঘটে। ‘মামুন পরিবহন’ নামের একটি বাসের সাথে মেইল ট্রেনের সং/ঘর্ষ।এখন পর্যন্ত ১২ জনের মৃ/ত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সহায়তায় উদ্ধার কাজ চলে। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
​ অবহেলার দায়ে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে এবং দু/র্ঘ/টনার কারণ অনুসন্ধানে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নি/হ/তদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।
​সিঙ্গাপুর থেকে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল
​চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সাথে কথা বলার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
​সাংসদ মনিরুল হক অভিযোগ করেন যে, পদুয়ার বাজার রেলক্রসিং নিয়ে দীর্ঘদিনের সমস্যা থাকলেও অতীতে কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, বারবার চেষ্টা করেও আমলাতান্ত্রিক জটিলতা ও দু/র্নীতির কারণে ক্রসিংয়ের উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। মন্ত্রীকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এই লা/শ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি।”
​রেলমন্ত্রী শেখ রবিউল আলম তাকে আশ্বস্ত করে জানান যে, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park