
নিজস্ব প্রতিবেদক- ঢাকা
চলতি বছরের শেষ নাগাদ দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এই নির্বাচনী কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা জানান, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলো ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন:
”নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে। কিছু প্রয়োজনীয় প্রস্তুতির বিষয় রয়েছে যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আগেই জানানো হয়েছে। তবে শুরু হওয়ার পর পুরো প্রক্রিয়া শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।”
একইসাথে তিনি স্পষ্ট করেন যে, উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।
বিগত ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে কারাবন্দি সাংবাদিকদের প্রসঙ্গে উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে যেসব সাংবাদিক জেলে আছেন, কোনো কোনো ক্ষেত্রে তাদের অপ/রাধ গণ/হ/ত্যার চেয়েও গুরুতর। তবে সরকার এ বিষয়ে অত্যন্ত সচেষ্ট যে, এই প্রশাসনের মেয়াদে কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে বা বিনা বিচারে কা/রা/গারে না থাকেন। অপ/রাধের সঠিক বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
জনস্বাস্থ্য বিষয়ে তথ্য উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ বছর ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে পরিস্থিতির মোকাবিলায় জনগণকে সচেতন ও মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।