
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সরকারি বরাদ্দের চালের অর্থ আ/ত্ম/সাৎ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা পর্যায়ের দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার (২০ মার্চ) রাতে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।
শোকজ প্রাপ্ত দুই নেতা হলেন:
ইবাদত আলী: জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী, কুষ্টিয়া জেলা শাখা।
হেলাল উদ্দিন: প্রধান সমন্বয়কারী, কুমারখালী উপজেলা শাখা।
তাদের বি/রু/দ্ধে আনীত অভিযোগসমূহ:
সরকারি বরাদ্দের চাল বিক্রির অর্থ আ/ত্ম/সাৎ।
নির্বাচনি সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ।
অভিযুক্তের বক্তব্য
কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন তার বি/রু/দ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি অনুযায়ী:প্রাপ্ত ২ টন চাল ৭১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।এর মধ্যে ২৯ হাজার টাকার শাড়ি-লুঙ্গি কেনা হয় এবং ৫ হাজার টাকা ইফতার পার্টিতে দেওয়া হয়।অবশিষ্ট ৩৭ হাজার টাকা জেলা ও উপজেলার অন্যান্য নেতারা তার কাছ থেকে বুঝে নিয়েছেন।
তিনি একে একটি “ষ/ড়/যন্ত্র” হিসেবে অভিহিত করেছেন।
জেলা প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি জানিয়েছেন, অভিযোগের সঠিক হিসাব মেলাতেই এই শোকজ করা হয়েছে। অভিযুক্তদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র -এনটিভি,ফাইল ছবি