1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

উজিরপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ সভা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুরে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দপ্তরে দালা/লি, সংবাদ প্রকাশের ভ/য় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি ও হয়রানি করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় উজিরপুরে কথিত সাংবাদিক ও দালাল মাহফুজুর রহমান মাসুমের অপ-সাংবাদিকতার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক সরদার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার রাড়ী, বিএম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, সদস্য আহাদ সুমন, বাহারুল ইসলাম বাহার, সাংবাদিক মোঃ খলিলুর রহমান, মোস্তফা জামান সুমন বালী, মেহেদী হাসান ভুঁইয়াসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, মাহফুজুর রহমান মাসুম সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর ও থানায় দা/লালি, তদবির এবং সাধারণ মানুষকে ভ/য়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করে আসছেন। এতে প্রকৃত সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সভায় উপস্থিত সাংবাদিকরা হুঁশি/য়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতেও যদি তার অপ/কর্ম, দালালি ও অপ-সাংবাদিকতা অব্যাহত থাকে, তাহলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এর দাঁতভাঙা জবাব দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park