1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

আমার সঙ্গে শুইলে আপনাকে ফ্যামিলি কার্ড দেব”, অসহায় নারীকে শ্রমিকদল নেতার কু/প্র/স্তাব

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধুপছায়া ডেস্ক
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ মুন্সির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে কু/প্রস্তাব ও শ্লী/ল/তাহানির অভিযোগ উঠেছে। একই ঘটনায় এক ইউপি সদস্যকে মুঠোফোনে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় রাঙ্গাবালী থানায় জিডি করেন রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের (গঙ্গিপাড়া-সামুদাবাদ) সদস্য আমিনুল ইসলাম।

জানা গেছে, বুধবার রাতে ইউপি সদস্য আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল করে তাকে হুমকি দেন ফিরোজ মুন্সি। ওই কথোপকথনের একটি অডিও রেকর্ড পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া অডিওতে ইউপি সদস্যকে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায়, যা সংবাদে প্রকাশযোগ্য নয়। একই সঙ্গে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং পায়ের নলা ভেঙে ফেলার হুম/কি দিতেও শোনা যায়।

কথোপকথনের একপর্যায়ে ফিরোজ মুন্সিকে বলতে শোনা যায়, চাঁ/দা নেয় কি না তুই যে জিজ্ঞাসা করোস, তুই কি মেয়র? এছাড়া ফ্যামিলি কার্ড ইস্যুতে এক নারীর ভিডিও ধারণ এবং এ বিষয়ে প্রশ্ন তোলার বিষয়েও ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় তাকে।

ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, এক নারী আমাকে জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ফিরোজ মুন্সি তাকে কু/প্রস্তাব দিয়েছেন। আমি ওই নারীর বক্তব্য ভিডিওতে ধারণ করি। এর জের ধরেই আমাকে ফোন করে হু/মকি ও গালিগালাজ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।

জিডিতে তিনি উল্লেখ করেন, ফিরোজ মুন্সি এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। রাঙ্গাবালীতে এখনও ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু না হলেও স্থানীয় লোকজনকে কার্ড দেওয়ার কথা বলে হয়রানি করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীকে সচেতন করায় তিনি অভিযুক্তের রোষানলে পড়েন।

এদিকে, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার কু/প্রস্তাব ও শ্লী/লতাহানির অভিযোগও উঠেছে ফিরোজ মুন্সির বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী নারীর একটি ভিডিও বক্তব্য বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ফিরোজ মুন্সি। তিনি বলেন, আমার সম্মানহানি করার জন্য এআই প্রযুক্তির মাধ্যমে হুমকির ওই অডিও রেকর্ড এডিট করা হয়েছে। এছাড়া ভিডিওতে যে নারী অভিযোগ করেছেন, তার বক্তব্যও সম্পূর্ণ মিথ্যা। এটি আমিনুল ইসলামের সাজানো ষড়/যন্ত্র।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ইউপি সদস্যকে মোবাইলে হুমকি দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও ফিরোজ মুন্সির বিরুদ্ধে সালিশ বাণিজ্য, চাঁ/দা না পেয়ে বিয়ে বাড়িতে হা/মলা এবং জমিজমা বিরোধ নিষ্পত্তির নামে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। সম্প্রতি এক কৃষকের কাছ থেকে ৩২ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া গত ১১ এপ্রিল ৫০ হাজার টাকা চাঁ/দা না পেয়ে এক বিএনপি নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে হা/মলা ও মারধরের অভিযোগও উঠেছিল।
সূত্র -মোঃ সাইফুল ইসলাম ফেসবুক পেজ, ৬ জুন২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park