1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

আমতলী সরকারি একে হাই স্কুলের ছাত্র ইমন হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

উজ্জ্বল মুন্সি, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী সরকারি একে হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ইমনের বস্তাবন্দি লা/শ উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুর বুনিয়া স্লুইজ গেট এলাকা থেকে গত ২৯ জুলাই বস্তাবন্দি লা/শ উদ্ধার করা হয়। উদ্ধারের সময়ে লাশের পরিচয় পাওয়া না গেলেও আমতলী থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় লাশের পরিচয় সনাক্ত করা হয়। পনেরো বছরের নি/হত ছাত্রের নাম জাবেদ ইমন। সে আমতলী সরকারি একে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ইমন উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। গত বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করার পর বিষয়টি জানাজানি হলে ইমনের পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ইমন হ/ত্যার প্রতিবাদে আমতলী সরকারি একে হাই স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রীরা আজ ৯ই আগস্ট রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আমতলী পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারা নি/হত ইমন হ/ত্যার সাথে জড়িতদের দৃষ্টা/ন্তমূলক শা/স্তি দাবী করে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান, হ/ত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনাটি তালতলী থানার নিদ্রা ছকিনার নৌ পুলিশ ও আমতলী থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে। তিনি জানান হ/ত্যাকারীরদ যেই হোক অচিরেই তাদের খুঁজে বের করা হবে।

নিদ্রা ছকিনা নৌ পুলিশের ইন্সপেক্টর সাগর ভদ্র জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত হ/ত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ। মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের এমন মর্মা/ন্তিক মৃ/ত্যুতে এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। এখন ইমন হ/ত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার অপেক্ষায় পরিবার ও এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park