1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশুর

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধি

ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশুর
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খেলতে গিয়ে ডিজেলে ভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃ/ত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নি/হ/ত শিশুর নাম আরাফ, সে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ।
এ সময় পরিবারের সদস্যদের অগোচরে সেখানে রাখা একটি মুখখোলা প্লাস্টিকের ড্রামে পড়ে যায় আরাফ।ওই ড্রামটিতে প্রায় ৫০ লিটার ডিজেল ভর্তি ছিল।

আরাফকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় যমে-মানুষে টানাটানির পর আজ বুধবার ভোরের দিকে তার মৃ/ত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল জানান, শিশুটির বাবা বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। সম্প্রতি ট্রাকের ডিজেল ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় সেটি মেরামতের প্রয়োজন পড়ে।
মেরামতের উদ্দেশ্যে ট্যাংকি থেকে প্রায় ৫০ লিটার তেল নামিয়ে একটি কাটা প্লাস্টিকের ড্রামে ভরে বাড়ির বারান্দায় রাখা হয়েছিল। শিশুটি খেলতে খেলতে দু/র্ঘট/নাক্রমে সেই তেলের ড্রামেই পড়ে যায়।
আড়াই বছরের এই শিশুর অকাল মৃ/ত্যু/তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য অসাবধানতা যে কতটা ভ/য়ং/কর হতে পারে, এই ঘটনা তারই এক করুণ উদাহরণ হয়ে রইল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park