1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

‎শহিদুল্লাহ্ আল আজাদ. নিজস্ব প্রতিনিধিঃ
‎খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়নের ১নং ওয়ার্ড (কাজদিয়া) শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুরে কাজদিয়া বালির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ তাদের নিজস্ব অর্থায়নে মোট ৯০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসূল। কাজদিয়া ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আলমগীর ফকিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পূর্ব রূপসার সেক্রেটারিয়েত সদস্য মোঃ ইসমাইল, বায়তুলমাল সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রাহিম, জামায়াতে ইসলামী নেতা ওমর ফারুক, আঃ মান্নান, হাফেজ কবিরুল ইসলাম, মোঃ সোহাগ, জামাল ফকির, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি সৈয়দ মাসুদ আলী, সেক্রেটারি কামরুল শেখ, রবিউল ইসলাম, খান হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park