
খাঁন মোঃ শফিকুল ইসলাম
রূপসা আসন্ন স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলায় নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন-কে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ জানান, রূপসা উপজেলার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে তারা বদ্ধপরিকর। বিশেষ করে মাওলানা লবিবুল ইসলাম তার পরিচ্ছন্ন রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য এলাকায় বেশ পরিচিত। অন্যদিকে, শ্রমিক নেতা হিসেবে নাজিম উদ্দিন সাধারণ মেহনতি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ।
এই দুই প্রার্থীর নাম ঘোষণার পর রূপসা উপজেলার বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় ভোটাররা মনে করছেন, সৎ ও যোগ্য নেতৃত্বের এই সমন্বয় উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে তারা নতুন মাত্রা যোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন সমর্থকরা।