1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​রূপসায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রুনুর ঈদ উপহার বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক-ধুপছায়া
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
​স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীফলতলা ইউনিয়নের ওয়াপদা মোড়, নৈহাটি ইউনিয়নের নতুনহাট বাজার এবং টিএসবি ইউনিয়ন সদরসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ জন নিম্নআয়ের মানুষের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
​উপহার বিতরণকালে আতাউর রহমান রুনু বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা আমার জন্য পরম তৃপ্তির বিষয়। এটি কোনো নির্বাচনী প্রচারণার অংশ নয়; প্রতি ঈদেই আমি আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।”
​তিনি আরও বলেন, “খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের হাতকে শক্তিশালী করতে এবং রূপসাকে একটি শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। দল যদি আমাকে আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন দেয়, তবে এই অঞ্চলকে মা/দক, স/ন্ত্রাস ও চাঁ/দা/বাজিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান এবং জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
​উল্লেখ্য, উপহার বিতরণের আগে আতাউর রহমান রুনু সম্প্রতি প্রয়াত দীন মোহাম্মদের জানাজায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park