1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিকরগাছায় তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্ম/সাৎ এর অভিযোগে আদালতে মা/মলা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন,ঝিকরগাছা,প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় তালাক প্রদানের খবর গোপন রেখে প্রবাসী স্বামীর বাসা থেকে ঘরে থাকা লাখ লাখ টাকার মালপত্র, স্বর্ণালংকার এবং নগদ টাকা আত্মসাতপূর্বক প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলি আদালতে পেনাল কোডের ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় অপ/রাধের একটি মামলা দায়ের করেছেন প্রবাসীর ভাই সাইদুল ইসলাম। অভিযুক্ত নারীর নাম কনক আক্তার। এছাড়া আত্ম/সাৎকৃত টাকা ও মালামাল উদ্ধারের জন্য একই ব্যক্তি উক্ত বিবাদীর নামে ফৌজদারি কার্যবিধি ৯৮ ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন। মামলা দুটির নং সিআর ৭৪৩/২৬ এবং পি ৮৬৭/২৬।

আদালতের নালিশি বিবরণী সূত্রে জানা যায়, প্রবাসী মো: হাবিবুর রহমানের সঙ্গে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর কনক আক্তারের বিয়ে হয়েছিল। বিয়ের পর গত ০৬/০৩/২০২৪ তারিখে তালাক প্রদান করা হলেও বিষয়টি স্বামীর নিকট গোপন রেখে অভিযুক্ত নারী দীর্ঘদিন প্রবাসীর বাসায় অবস্থান করেন। এই সুযোগে তিনি বাসার চাবি, মোটরসাইকেলের কাগজপত্র, স্বর্ণালংকার, পোশাক-পরিচ্ছদ, ইলেকট্রনিকস ডিভাইস এবং ভাড়ার টাকাসহ বিভিন্ন হিসাবের প্রায় ৩৩ লাখ টাকা আত্মসাৎ করেন। এর ধারাবাহিকতায় গত ১৯/০৯/২০২৬ তারিখে ভ্যানে করে বাসা থেকে মূল্যবান মালামাল ও নগদ অর্থ সরিয়ে নেয়। পরবর্তীতে গত ০২/১০/২০২৬ তারিখে বাদী বিবাদীর বাড়িতে তাকে ফিরিয়ে আনতে গেলে বিবাদী তালাক প্রদানের কথা জানিয়ে ফিরবেনা বলে জানায়। তখন বাদী টাকা ও মালামাল ফেরত চাইলে বিবাদী বাদী ও সাক্ষীদের ওপর চড়াও হয়ে অপমান-অপদস্থ করে এবং প্রাণনা/শের হুম/কি দিয়ে তাড়িয়ে দেয়।

প্রবাসী হাবিবুর রহমান বলেন, আমি যে প্রতা/রণার শিকার হয়েছি এরকম যেনো আর কেউ না হয়। আমি ক্ষতিপূরণ সহ বিচার চাই।

মামলার বিষয়ে জানতে বিবাদী কনক আক্তারকে ফোন দিলে তিনি বলেন, এই বিষয় নিয়ে ঝিকরগাছা থানায় উভয় পক্ষের বসাবসি হয়েছিল। তিনি এসকল মালামাল ও অর্থ আত্মসাৎ এর ঘটনার সাথে জড়িত নন এবং মামলায় উল্লেখিত এসকল বিবরণ মিথ্যা বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park