1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

অপ/রাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলকে একযোগে কাজ করতে হবে তেরখাদায় জেলা প্রশাসক হুরে জান্নাত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা(খুলনা)প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত বলেছেন,তেরখাদা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে উত্তরণের জন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগে প্রযুক্তির যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধ এবং ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে। তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা সবার দায়িত্ব। পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোথাও যেনো পানি জমে মশার বংশবিস্তার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, তেরখাদা উপজেলাকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান। তিনি গত ২৬ অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান, ভেটেরিনারী সার্জন জুপি রানী সরকার, মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, আইসিটি অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম, সমাজসেবা অফিসার অতিশ সরদার,উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামী, প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ শিকদার, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নজিবুল ইসলাম, সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ,পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তামন্ডল, তথ্য সেবা অফিসার তাসলিমা খাতুন। সভায় এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park