
খুলনা প্রতিনিধি:
রূপসায় শ্রী শ্রী লক্ষ্মীপূজা উদযাপন উপলক্ষে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পালা গান ‘বেদের মেয়ে জোসনা’ অনুষ্ঠিত হয়েছে। শত শত মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য ও রূপসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রশিদ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজক কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন—
বাবু উজ্জ্বল কুমার সাহা,মনিরুল ইসলাম,তাজুল ইসলাম,
সাইফুল ইসলাম শামীম,মাহবুবুর রশিদ,মঞ্জুর হোসেন,
রতন কুমার,বিপুল মজুমদার,বাপ্পি মণ্ডল,হীরা পদ
এবং জয় রতন মণ্ডলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রামীণ লোকসংস্কৃতির এই সুমধুর পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।