
বিশেষ প্রতিনিধি:
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রশিদের ব্যক্তিগত পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আনন্দ ভাগাভাগি ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে অনুদান প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২ নং শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের বিভিন্ন পূজা মণ্ডপে অনুদান হস্তান্তর করা হয়।
অনুদান প্রদানকালে শেখ আব্দুর রশিদ বলেন, “আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা অত্যন্ত আনন্দমুখর ও সুন্দর পরিবেশে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করছেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ। বিএনপি যখনই ক্ষমতায় থাকে, দেশের প্রতিটি নাগরিক তাঁদের নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান অত্যন্ত নিরাপদে ও শান্তিতে পালন করতে পারেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন:
শেখ আব্দুর রশিদ, উৎপল কুমার সাহা, শেখ আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, জাহাঙ্গীর খাঁ, বিশ্বাস, মানোয়ার ইসলাম, ফয়সাল, ফাইজুল ইসলাম, মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম লিটু, আসিফুর রহমান রিংকু, মো: জহিরুজ্জামান জমাদার, মাহিদ, গোলাম মোস্তফা, ইমান শেখ, বাসুদেব চন্দ্র গুহ, বিশ্বজিৎ বোস এবং রাম প্রসাদ টুলুসহ আরও অনেকে।