1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ: পিছিয়ে পড়া মানুষকে মূলধারায় ফেরানোর আহ্বান-এমপি হেলাল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
​উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রূপসার যৌথ উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে সহায়তায় প্রতিবন্ধী সহায়ক উপকরণ হুইলচেয়ার, ট্রাই সাইকেল,হেয়ারিং এইড   বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ শুক্রবার ।
​অনুষ্ঠানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেন, “উপজেলা প্রশাসন ও রূপসা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক। আমাদের সংবিধানে এবং বিএনপির সরকারের আমলে সমাজের সকল পিছিয়ে পড়া ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের মূলধারায় ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের সহায়ক উপকরণ  বিতরণের মাধ্যমে শারীরিকভাবে অক্ষম মানুষের চলাফেরা সহজ হবে এবং সমাজে তারা স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা পাবে।”
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিত্কার সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রাথমিকভাবে ২০টি হুইলচেয়ার সহ বিভিন্ন সহায়ক উপকরণ  বিতরণ করা হয় এবং পরবর্তীতে আরও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরফদার সাইফুল ইসলাম, কনসালটেন্ট ডাক্তার সুবীর দেবনাথ, ডাক্তার বিজন বিশ্বাস, থেরাপি সহকারী আল আমিন, অডিওমেট্রিশিয়ান খান মোঃ শফিকুল ইসলাম এবং অফিস সহকারী আরাফাতসহ সেবা কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া জেলা ও থানা পর্যায়ের বিএনপির স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park