1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, রংপুর বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বুরো প্রতিনিধি

নীলফামারীতে তিন ট্যাংকলরি শ্রমিককে কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে একটি কোম্পানির জ্বালানি তেল নিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তিন শ্রমিক। পথে তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এসময় নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল চু/রির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কা/রা/দণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

তবে জেলা প্রশাসনের দাবি, শনিবার রাতে তারা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে তেলবাহী লরি থামিয়ে পাচারের উদ্দেশ্যে তেল ড্রামে ভরছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তেলবাহী লরির চালক, হেলপারসহ তিনজনকে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদা/লত পরিচালনা করে তিনজনের ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরি/মানা করা হয়।

এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, ‌‘আটক শ্রমিকদের মুক্তি এবং ভ্রাম্যমাণ আ/দালত পরিচালনাকারী কর্মকর্তার বদলি না হলে এই কর্মবিরতি চলবে।’

ভ্রাম্যমাণ আদা/লতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া জানান, দণ্ডপ্রাপ্তরা তেলবাহী লরি থেকে তেল পাচারের উদ্দেশ্যে বোতলে ভরছিলেন। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরি/মানা করা হয়। রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আ/দালত পরিচালনা করে ওই দণ্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park