1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় সাক্ষরতা দিবস পালিত ; হাতের লেখা বিজয়ীদের পুরস্কার বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। এ প্রতিপাদ্য সামনে রেখে রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা  ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাক্ষরতা দিবসে ক্ষুদে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থানে শাহরিয়ার ইসলাম সাফা, দ্বিতীয় স্থানে জায়মা হায়দার এবং তৃতীয় স্থানে জামিলা খাতুনদের পুরস্কৃত করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মুহা. আবুল কাশেম। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ভেটেরিনারি সার্জন বৃষ্টি ইসলাম, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা, সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, এসআই নাজমুল হুদা।

সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জ্ঞান, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম। শিক্ষার আলো একজন মানুষের জীবনকে যেমন পরিবর্তন করতে পারে, তেমনি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরক্ষরতা দূর করার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার সুযোগের আওতায় আনা প্রয়োজন।
একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও বাস্তবজীবনমুখী শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরক্ষরমুক্ত ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হতে পারে একটি উন্নত বাংলাদেশের অন্যতম প্রধান ভিত্তি।

উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, শেখ লুৎফর রহমান, শ্যামল দাস, শাবানা, মাসুদ আলম, আবু বক্কর সিদ্দিক, কামরুল ইসলাম, শেখ সালাউদ্দিন আহম্মেদ, নাজমা পারভিন, জাবেদা পারভিন, শিপ্রা রানী, পারভিন সুলতানা, আঃ সত্তার, নাসরিন সুলতানা, মোতাহার হোসেন, মোঃ নজরুল ইসলাম, এসএম রাকিবুল ইসলাম, আ: সত্তার খান, সুলতানা জাহান, এসএম কামরুল ইসলাম, লক্ষ্মী রানী, শিক্ষা দপ্তরের মোঃ ফয়সাল, আল মামুন গাজী, মুরাদ শেখ, প্রদীপ দত্ত, শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম সাফা প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park