1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময়

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম কে বিদ্যালয়ের পক্ষ থেকে আজ ২৩ আগস্ট সকাল ১১ টার দিকেসংবর্ধনা প্রদান ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক শেখ শিমুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পিটিএ কমিটির সভাপতি ও সমাজসেবক শেখ মনিরুজ্জামান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও বিএনপি নেতা মোঃ মোবাস্বার আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম সেলিম আহমেদ, অবঃ শিক্ষক পরিমল কান্তি মন্ডল ও মোঃ হেকমত আলী, শিক্ষক মোঃ শাহারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ তৌহিদুল ইসলাম, ডাঃ রুমান হোসেন, ছাত্র এহসান আহমেদ, ছাত্রী তাসনিম হাসান তুবা,ঝুমারা খাতুন ও শ্রাবন্তী রায় পায়েল। অনুষ্ঠানে এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম কে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park