
রূপসা (খুলনা) প্রতিনিধি:
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানবিক সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জিএম কামরুজ্জামান টুকু।
খুলনা জেলার রূপসা উপজেলার উত্তর খাজাডাংগা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোঃ আরিফ ফকির, পিতা: মোঃ মিরাজুল ফকির। চলাচলের সুবিধার্থে এই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
সহায়তা বিতরণকালে জিএম কামরুজ্জামান টুকু বলেন, “সমাজের সুবর্ণ নাগরিক বা প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের বোঝা নয়, বরং তারা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো এবং জীবনযাত্রাকে সহজ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
বিতরণ কালে স্থানীয় সুধী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সৈয়দ নিয়ামত আলী,ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম ,নাজমুল ইসলাম সোহাগ,ফজলু শিকদার,মুরাদ সেখ,জি এম হিরোক,সাহিদুল ইসলাম,কাজী আরিফ,সোহেল সেখ
রমজান গোলদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করেন।