1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদার এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির সভা ও সুধী সমাবেশ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ আজ ১৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পানতিতা এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও এলাকার সুধীজনদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র ভদ্র’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের বিপিএড শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, খুলনা জেলা আইনজীবি সমিতির বার বার নির্বাচিত সাবেক সভাপতি ও প্রখ্যাত আইনজীবি আব্দুল্লাহ হোসেন বাচ্চু, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান এম আবুল বাসার মোল্লা, অগ্রণী ব্যাংকের অবঃ ম্যানেজার আব্দুস সালাম মোল্লা, এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি জহির হাসান, জীবন বীমা কর্পোরেশনের ডি জি এম মোঃ তৌহিদুর রহমান, এ্যাড. এফ এম আক্তারুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শেখ শাহজাহান আলী, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন ও মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, সমাজসেবক শেখ আজিজুর রহমান আজিবার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুর রহমান। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিতে হবে। সময়ানুবর্তিতা দায়িত্ববোধ, সততা, মানবিকতা ও দেশ প্রেমের মত মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, বিজ্ঞাস চর্চা ও সৃজনশীল কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক, কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলেই এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়টি একটি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব। বক্তারা, বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park