
নিজস্ব প্রতিবেদক,মো রাসেল মিয়া
দীর্ঘ তিন দশকের গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের জনপ্রিয় সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন। আজ ০৯ জুলাই২০২৬ ছিল তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবস।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মো. আলমগীর হোসেন বিগত ১৯৯৬ খ্রিস্টাব্দে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা এবং সুনামের সাথে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি হাজারো শিক্ষার্থীকে শুধু পাঠদানই করেননি, বরং তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর বিদায়ের মধ্য দিয়ে কলেজের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
আজ তাঁর শেষ কর্মদিবসে সহকর্মী এবং শিক্ষার্থীরা তাঁকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান। তাঁর অবসরকালীন দিনগুলোর জন্য রইল নিরন্তর শুভকামনা। তিনি যেন জীবনের বাকি দিনগুলো সুস্থ, সুন্দর এবং নিরাপদে অতিবাহিত করতে পারেন—এই প্রার্থনা সকলের।
”ভালো থাকুন, সুস্থ থাকুন অবসরকালীন দিনগুলোতে। আপনার অবদান সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ পরিবার আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”