1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প: ৫ শতাধিক রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জি এম রাসেল -পাইকগাছা
খুলনার পাইকগাছায় অত্যাধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে এক বিশাল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা ক্যাম্পে আগত প্রায় ৩ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। এছাড়া বাকি রোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।
​রোটারী ক্লাব অব মিডটাউনের সভাপতি রোটারিয়ান সোহাগ মিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
​প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন,
​”টাকার অভাবে যারা চিকিৎসা করাতে পারেন না, মূলত সেইসব অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্যই এই সেবার আয়োজন। এটি মানবতার সেবা। এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া রোটারী ক্লাব ও চিকিৎসকেরা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন। বিএনপি মা, মাটি ও মানুষের দল। প্রতিষ্ঠার লগ্ন থেকেই এই দল মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার সুবিধাবঞ্চিত, অবহেলিত ও দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি এবং এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।”
​রোটারি ক্লাবের সহযোগিতায় এবং ফ্রেড হলোস ফাউন্ডেশনের সহায়তায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা: আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক এবং জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকী, আনারুল ইসলাম, হাসানুজ্জামান ময়না, মিরাজুল ইসলাম মিরাজ, বেনজির আহমেদ লাল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সুজিত মন্ডল, সন্তোষ সরকার, মজিদ গোলদার, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, মো: মন্টু, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল, আবু মুসা সরদার, আবু সুফিয়ান গোলদার, মো: মনিরুজ্জামান, আরমান, রাজ ও মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park