
গাইবান্ধা জেলা প্রতিনিধি:-ডা.ওবাইদুল ইসলাম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজের পালিত গরুর শিংয়ের গুঁতোয় নবির শেখ (৬০) নামের এক কৃষকের মর্মা/ন্তিক মৃ/ত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার চিনিরপটল গ্রামে এ দুর্ঘ/টনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত নইম উদ্দিনের ছেলে নবির শেখ সকালে গরুটি বাড়ির পাশের জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় গরুটি হঠাৎ ক্ষেপে গিয়ে মালিককে লক্ষ্য করে সজোরে গুঁতো দেয়। গরুর শিংয়ের আঘাতে তার মুখ ও মাথা ফেটে গিয়ে প্রচুর র/ক্ত/ক্ষরণ শুরু হয়।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃ/ত ঘোষণা করেন।
নিজের পালিত পশুর আঘাতে এভাবে কৃষকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও চিনিরপটল গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।