1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: বেলফুলিয়া মাঠে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে এ্যাপ্রোন বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, রূপসা:
“ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”— এই স্লোগানকে সামনে রেখে শুধু শখ হিসেবে নয়, বরং ক্রীড়াকে আগামী প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে রূপসায় অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ এক ক্রীড়া আয়োজন।
​খুলনার রূপসা উপজেলার বেলফুলিয়া হাইস্কুল মাঠে চলমান ‘দেশমাতা বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে আইচগাতী ইউনিয়নের ক্ষুদে খেলোয়াড়দের মাঝে এ্যাপ্রোন বিতরণ করা হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে ফুটবলারদের হাতে এ্যাপ্রোন তুলে দেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক ও রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান রনু।
​এ্যাপ্রোন বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমাদের তরুণ ও ক্ষুদে খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে হবে। ক্রীড়া এখন আর শুধু বিনোদন নয়, এটি তরুণদের মর্যাদাপূর্ণ পেশা ও আত্মনির্ভরশীল হওয়ার বড় মাধ্যম। এই টুর্নামেন্ট আগামী দিনে পেশাদার ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— শেখ আবু সাঈদ, শফিকুল ইসলাম সফিক, ফরিদ আনোয়ার, আলতাফ মোল্লা, শেখ আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ, মোঃ ইমাম, রেজাউল ইসলাম রেজা, মোঃ নয়ন মোড়ল, মোঃ রয়েল এবং আইচগাতী ইউনিয়নের উদীয়মান ক্ষুদে খেলোয়াড়বৃন্দ।
​বেলফুলিয়া হাইস্কুল মাঠের এই আয়োজনে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের এমন আয়োজন ও ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park